নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

আগাম জাতের সরিষা চাষ : মনমুগ্ধকর চিত্র

ছবি-দেশচিত্র


আমন ধান কাটা শুরু হয়েছে দেড় মাস আগে থেকেই। নতুন ধান কাটার পরেই চাষ দিয়ে উচ্চ ফলনশীল জাতের সরিষা বুনেছেন কৃষকরা। সরিষা তোলেই ইরি বুরো লাগাবেন। এভাবে বছরে একই জমিতে অধিক ফসল চাষের দিকে ঝুঁকছে গ্রামের কৃষকরা। বছরে কেউ কেউ তিন চার বার ফসল ফলান। আমন বুরো ধান চাষের মধ্যবর্তী সময়টা অলস পড়ে থাকে। এ সময়টাকে কাজে লাগাতে অল্প খরচে বাড়তি ফসল সরিষা চাষে এগিয়ে আসছে। কয়েক বছর ধরে ধনবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে চলছে একই জমিতে কয়েক বার ফসল চাষ। 


ধনবাড়ি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর এ উপজেলায় ৭শ'৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। এ বছর ১২শ' ২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা আগের তুলনায় বেশি। এ বছর ৩ হাজার কৃষক প্রণোদনার আওতায় এসেছে ।


 ধান, ভুট্টা, আলু, গমসহ সব ধরনের ফসল চাষে এ উপজেলা এগিয়ে যাচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় ধান চাষের পর সরিষার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর গত বছরের চেয়ে পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ।  


মুশুদ্দি গ্রামের কৃষক আনছার আলী বলেন, তাদের গ্রামে আলু।মরিচ, ভুট্টা, গম,শিম, কপি,লাউসহ প্রচুর পরিমানে সরিষা চাষ হয়ে থাকে । তিনি গত বছর ফসলের নিবিড়তা প্রকল্পের আওতায় সরিষা চাষে সেরা কৃষকের সম্মাননা পেয়েছেন। তিনি জানান,চার দিকে এ সময় সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে। 


ধনবাড়ী উপজেলার কয়েকজন সরিষা চাষির সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়া ভালো থাকলে ১ বিঘা জমিতে প্রায় ৫ থেকে ৭ মণ করে সরিষার ফলন হয় এবং সরিষা চাষে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়। ফলে খরচের তুলনায় লাভ বেশি থাকায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।


মুশুদ্দি ঝুপনা কামার পাড়া গ্রামের সরিষা চাষি জলিল মিয়া ও সিরাজুল ইসলাম বলেন, এ বছর এ এলাকায় অনেক কৃষক সরিষা চাষ করেছে। তুলনামূলক খরচও কম। তা ছাড়া সরিষা চাষে সেচ ও সার কম লাগে। অন্যদিকে ধান তোলার পর আগাম সরিষা চাষ করে আবার ধান চাষ করা যায়।


শফিকুল ইসলাম জানান, তাদের এলাকায় ১ বিঘা থেকে শুরু করে ৭ বিঘা পর্যন্ত সরিষা চাষ করেছে। তার মতে এবার আবহাওয়া ভালো থাকলে তারা আশানুরূপ ফলন পাবেন এমনটাই জানালেন এই চাষী। 


ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, এ বছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। এ পরিমাণে সরিষার চাষ এর আগে কখনো হয়নি। গত বছর ৭শ'৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। এ বছর ১২শ'২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা আগের তুলনায় বেশি। প্রদর্শনী ও অন্যান্য বীজ সহায়তার আওতায় ১ হাজারসহ মোট ৪ হাজার কৃষককে সরিষার বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে । সরিষা চাষে কৃষকরা লাভবান হবে। আগামীতে সরিষা চাষে আরও উৎসাহিত হবে এমনটাই প্রত্যাশার কথা জানালেন তিনি। 

আরও খবর