ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নির্বাচন বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের স্মারক লিপি প্রদান

বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল, নির্বাচন বাতিল এবং ফিলিস্তিন ইসুতে লক্ষ্মীপুরে রাষ্ট্রপতি বরাবর  জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 


মঙ্গলবার (২৬ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত  জেলা প্রশাসক মেহের নিগারের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) ইব্রাহিমের নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রদান করেন।


এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান। এতে জেলা সভাপতি বলেন প্রহসনের নির্বাচন আমরা বর্জন করেছি।  সকল জনগণের প্রতি আমরা আহ্বান করবো যেনো ভোট কেন্দ্রে না যায়। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশবাসী দুইভাগে বিভক্ত হয়ে গেছে। দেশের অধিকাংশ 

শান্তিকামী নাগরিক একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণ মূলক নির্বাচন চায়। কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ 

সরকার একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ২০১৪ এবং ২০১৮ সালের মতো আবারো ক্ষমতায় আসতে 

চায়।সকল জনগণের প্রতি আমরা আহ্বান করবো যেনো ভোট কেন্দ্রে না যায়।এসব যৌক্তিক কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭ জানুয়ারির একতরফা প্রহসনের নির্বাচন বর্জন করেছে এবং জনগণকেও এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বর্তমানে চালু করা শিক্ষা কারিকুলামের বাতিলের  দাবি জানাচ্ছি। 

আরও খবর