মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা

নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা



নোয়াখালীতে ইফতার মাহফিল থেকে ফেরার পথে কলেজ ছাত্রীকে হেনেস্তা


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নোয়াখালীর ১৫তম ব্যাচের এক ছাত্রীকে (২১) সিএনজি চালিত অটোরিকশাতে হেনেস্তার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে।


বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।


বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো.জাহেদ হোসেন জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নোয়াখালী কলেজের ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা ১৫তম ব্যাচের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজিটি চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকায় পৌঁছলে সিএনজির পিছনের সিটে বসা পুরুষ যাত্রীরা তাকে হাত মুখ চেপে ধরে হেনস্তা করে। একপর্যায়ে তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।


জাহেদ হোসেন আরও জানান, পরবর্তীতে ভিকটিম চিৎকার শুরু করলে একলাশপুর বাজার সংলগ্ন এলকায় সিএনজি থেকে তাকে বাহিরে ফেলে দিয়ে সিএনজি চালক ও যাত্রীসহ ৩ জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তার সহপাঠীদের বিষয়টি জানান। কলেজ ছাত্রীর হেনেস্তার খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা অভিযুক্তদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবিতে সড়কে দুই ঘন্টাব্যাপী ব্লকেড কর্মসূচি পালন করে। খবর পেয়ে পুলিশ ও সেনবাহিনী ঘটনাস্থলে এসে ছাত্রদের সাথে কথা বলেন। সর্বশেষ রাত পৌনে ১২টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বৈঠক চলছে।


জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ার বলেন, এ নিয়ে ছাত্রদের সাথে কথা বলতেছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও খবর