নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৫ শিকারী আটক

চিত্রঃ হরিণের মাংস সহ কোস্টগার্ডের হাতে আটক চোরা শিকারি


কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন থেকে পাচার করে আনা হরিণের মাংসসহ ৫ হরিণ শিকারীকে আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা নলিয়ানের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবন থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনের নলিয়ান এলাকায় অভিযান চালানো হয়। কোষ্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর সময় একটি কাঠের বোট জব্দ করা হয়। বোটটি তল­াশি করে ২৫ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ ৫ শিকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন। আটক হরিণ শিকারীরা হলো মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মোঃ মামুন (৩৫)। এরা সবাই  খুলনার কয়রা থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।