বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সাবেক এমপি সুলতান মাহম বাবু বলেছেন, 'ডামি প্রার্থী মার্কা নির্বাচন বর্জন করা ইমানদারের ইমানি কর্তব্য'


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ডামি প্রার্থী মার্কা নির্বাচন বর্জন করা প্রতিটি ইমানদারের ইমানি কর্তব্য। আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের নির্বাচনের নামে একটি সার্কাস অনুষ্ঠানের আয়োজন করেছে। আওয়ামী লীগের সভানেত্রী নিজেই সার্কাস মার্কার এই নির্বাচনের সিংহভাগ প্রার্থীর নাম দিয়েছেন ডামি। কাজেই এ ডামি প্রার্থীর নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।'

 


শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নস্থ নাপিতেরচর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।'


উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীর সামনে হাত নেড়ে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, 'আওয়ামী লীগবাদীরা রাষ্ট্রীয় ক্ষমতাকে জবরদখল করতে একটি পাতানো এবং একতরফা নির্বাচনের দিকে বেপরোয়া হয়ে উঠছে। এ নির্বাচনী সার্কাসে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ক্ষমতা জবরদখলের চিত্র ফুটে উঠেছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ কখনো মেনে নেবে না।'


এ সময় তিনি জনসাধারণকে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের স্বার্থে ভোট বর্জন করে বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান বিএনপির এই নেতা।



পরে বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে রাত পোনে ৮টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারেও ভোট বর্জনের উদ্দেশ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। 



এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবা উদ্দিন, গোয়ালেচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল, বিএনপি নেতা বাচ্চু সরকার, জিয়াউল হক জুয়েল, মুসলিম উদ্দিন টগা, শফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ২১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৬ মিনিট আগে