ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

বাংলাদেশে সর্বপ্রথমবার জাতীয় প্রবাসী দিবস-২৩ পালিত হয়, ৩০শে ডিসেম্বর ফরিদপুর জেলায় পালিত হয়।

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 30-12-2023 02:47:33 pm

‘’প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরেও প্রথম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (৩০শে ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি মেলার ১১ টি স্টল পরিদর্শন করেন।

র‌্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে, সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলন চাকমা, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান। প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাহামুদা সুলতানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, রেইস প্রকল্পের সহকারী পরিচালক মোঃ আশীক ছিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ বিভাগের সহকারী কমিশনার মোঃ বদরুজ্জামান রিশাদ।

এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ, বেসরকারি ব্যাংক ও ব্র্যাকসহ অন্যান্য এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এ দিবস ভূমিকা পালন করবে। তিমি আরো বলেন, ১৪ থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে বিদেশে গমন করেছেন। দক্ষতা অর্জন না করে বিদেশে গমন করে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে বাড়ীর লোকজন বিভিন্ন এনজিও থেকে ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মামলার শিকার হতে হচ্ছে।

Tag
আরও খবর