ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

রিজার্ভ বাড়লো দুই বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 31-12-2023 06:37:07 am

ডলার-সংকটের কারণে এলসি খুলতে পারছে না অনেক ব্যাংক। এর মধ্যে আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের এ পর্যন্ত কেনা হয়েছে ১০৪ কোটি ডলার। পাশাপাশি কিছু বৈদেশিক ঋণ যোগ হওয়ার ফলে ১৫ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি বেড়ে আইএমএফের পদ্ধতির হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।


আইএমএফের সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ডিসেম্বর শেষে নিট রিজার্ভ রাখতে হবে ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। নিট রিজার্ভ শেষ পর্যন্ত কত হয়েছে, তার চূড়ান্ত পরিসংখ্যান অবশ্য জানা যায়নি।


আইএমএফের বিপিএম৬ অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এরপর আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির ৬৯ কোটি এবং এডিবির ঋণের ৪০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এছাড়া কোরিয়ান সরকারের ৯ কোটি এবং বিভিন্ন উৎস থেকে আরও ১৩ কোটি ডলার পাওয়া গেছে। গত বুধবার পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে ৭৯ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ দাঁড়ায় ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত ৭ বিলিয়ন ডলারের মতো বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।


আইএমএফ ঋণের শর্ত মেনে এখন সংস্থাটির হিসাব পদ্ধতি বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের হিসাব করা হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে প্রথমে চলতি ডিসেম্বর শেষে নিট রিজার্ভ রাখার কথা ছিল ২৬ দশমিক ৮১ বিলিয়ন ডলার। তবে তা থেকে অনেক দূরে থাকায় গত ১২ ডিসেম্বর দ্বিতীয় কিস্তি ছাড়ের সময় ডিসেম্বরের লক্ষ্যমাত্রা কমিয়ে ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার করা হয়েছে।


দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ উঠেছিল ২০২১ সালের আগস্টে। তখন রিজার্ভের পরিমাণ ছিল ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। তবে করোনা-পরবর্তী চাহিদা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরের এ পর্যন্ত বিক্রি করেছে ৭ বিলিয়ন ডলারের মতো। ২০২১ সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিক্রি করা হয়েছে ২৮ বিলিয়ন ডলারের মতো। রিজার্ভ কমে যাওয়ার সঙ্গে ডলারের দরও বেড়েছে। ঐ সময়ে প্রতি ডলার ছিল ৮৪ থেকে ৮৬ টাকা। এখন আনুষ্ঠানিক দর ১১০ টাকা। যদিও ছোট অনেক আমদানিকারককে প্রতি ডলারে এখন ১২০ থেকে ১২৪ টাকা খরচ করতে হচ্ছে।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১১ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে