চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জবিতে `র‌্যাগ ডে` উদযাপন বন্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2022 07:18:28 am

ফাইল ছবি



নিউজ ডেস্ক: 

বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনে ‘র‌্যাগ ডে’ আর উদযাপন হচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। এই দিনটি উদযাপনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


গতকাল রোববার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।


রেজিস্ট্রার জানান, হাইকোর্টের একটি রায়ের আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।


পরিপত্রে বলা হয়েছে, উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪৫১৫/২০২২ এর আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে সব ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ সব কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার জন্য বলা হয়েছে।


সাধারণত কোনো ব্যাচের শিক্ষা সমাপ্ত হওয়ার পর র‌্যাগ ডে উদযাপন করা হয়। সাধারণত এটি অনার্স অথবা মাস্টার্স শেষে হয়ে থাকে। এটিকে অনেকে শিক্ষা সমাপনী উৎসবও বলে। 


গত ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের র‌্যাগ ডের নীতিমালা অনুমোদন করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। নতুন নীতিমালা অনুযায়ী, র‌্যাগ ডের নতুন নাম হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’। এই উৎসব উদযাপনে শিক্ষার্থীদের মানতে হবে একগুচ্ছ নিয়ম।


গত ১৭ এপ্রিল ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টিসহ নগ্ন, অশ্লীল, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড বন্ধে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। 


সম্প্রীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগ ডে উদযাপন নিয়ে সারা দেশে সমালোচনা হয়। এছাড়াও বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও র‌্যাগ ডে উদযাপন দিন দিন অশ্লীলতায় রূপ নিচ্ছে। র‌্যাগ ডে উদযাপন করার মূল উদ্দেশ্য হলো ছাত্রজীবনের শেষ দিনকে স্মরণীয় করে রাখার অনুষ্ঠান। সেটা দিন দিন অশ্লীলতার দিকে ধাবিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উচ্চ আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে।


এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে অনেকেই। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিষয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাকিবুল ইসলাম জানান, কর্তৃপক্ষের এমন নির্দেশনার আগেই শিক্ষার্থীদের দৃষ্টিকটূর ভাবে র‌্যাগ ডে উদযাপন বন্ধ করা উচিত ছিল।


এ ছাড়া ফেসবুকে অনেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে বাহবা দিচ্ছেন। আবার অনেকেই র‌্যাগ ডে উদযাপন বন্ধ হওয়ায় বিরূপ মনোভাব পোষণ করেছেন।।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘সবাই তো অশ্লীলতা করে না, গুটি কয়েকজনের কর্মকাণ্ডের জন্য আমরা সকলে স্মরণীয় মুহূর্তের অনুষ্ঠান উদযাপন থেকে বঞ্চিত হলাম।’ 




আরও খবর