এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ভোটের অধিকারে বাধা দেয়া কখনোই এদেশের জনগণ মেনে নেবে না: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী



বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।


আওয়ামী লীগ সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে শান্তিপূর্ণ থাকার আহ্বানও জানান তার বক্তব্যে। 


তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন, শুধু আপনারা নন, সারা বাংলাদেশের সকল জনগণের কাছে আমি অনুরোধ করব সকলেই শান্তিপূর্ণভাবে থাকবেন। প্রত্যেকে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটের অধিকার যেটা সাংবিধানিক অধিকার, সে অধিকার প্রয়োগ করবেন।’


তিনি বলেন, ‘জনগণের ভোটের এই সাংবিধানিক অধিকারকে মিলিটারি ডিক্টেটররা একের পর এক কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দী করেছিল। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে (আন্দোলন-সংগ্রাম করে) জনগণের সেই অধিকার জনগণের হাতে আবার ফিরিয়ে দিয়েছে। হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি, প্রতি রাতে কারফিউ অবস্থা, সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে সচেতন। কাজেই, ভোটের অধিকার আপনার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেই অধিকার আমরা সংরক্ষিত করেছি।’



তিনি বলেন, ‘সবাই ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে প্রমাণ করবেন যে বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান।’



শেখ হাসিনা বলেন, ‘আজকে ২০০৯ থেকে এই ২০২৩ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং আজকে আমরা ২০২৪-এ পা দিয়েছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’


তিনি বলেন, ‘নৌকা মার্কা আমাদের মার্কা, এই এ নৌকা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নূহ নবী একদা মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিলেন। এই নৌকায় ভোট দিয়েই এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে। এই নৌকায় আগামীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের আপনারা জয়যুক্ত করবেন আপনাদের কাছে সেই আহ্বান জানাই।

তিনি এ সময় জনগণের কাছে ওয়াদা চাইলে জনগণ সমস্বরে দুহাত তুলে তাকে সমর্থন জানান।’


আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই নির্বাচনকে নিয়ে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন যাতে না হয় সেই চক্রান্ত এখনো চলছে। যেহেতু বিএনপি নিজেরা নির্বাচন করে জিততে পারবে না তাই দেশের মানুষকে বঞ্চিত করা ভোটের অধিকার থেকে। সামরিক শাসকরা যখন একে একে ক্ষমতায় এসেছে তারা কিন্তু জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন বিএনপির সেই একই কাজ করতে চায়।’


তিনি বলেন, ‘নির্বাচনে তারা আসেনি সেটা তাদের ইচ্ছা। কিন্তু মানুষের ভোটের অধিকারে বাধা দেয়া কখনোই এদেশের জনগণ মেনে নেবে না। এ অধিকার মানুষের অধিকার, কাজেই ৭ জানুয়ারি নির্বাচন, ইনশাআল্লাহ সেই নির্বাচন হবে। আজকে এই নারায়ণগঞ্জে এটাই আমাদের নির্বাচনকালীন শেষ সভা।’


এ সময় জাতীয় সম্পদ যেন কেউ নষ্ট করতে না পারে এজন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।


এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আবদুল্লাহ আল কায়সার ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী প্রমুখ।


মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।


সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

আরও খবর