নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ভোটের মাঠে আবারো 'সিল আজাদ', সমালোচনার ঝড়



লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের গত উপ-নির্বাচনে প্রকাশ্যে ৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে নৌকায় সিল মারা সেই 'সিল আজাদ' দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করেন।


শুক্রবার (৫ জানুয়ারি) থেকে দিঘলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকুর লিফলেট বিতরণ, পোস্টার টাঙ্গানো, মাইকিং, গণসংযোগসহ বিভিন্ন কাজে তার উপস্থিতি দেখা যায়। এতে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কায় পড়েছেন প্রার্থীরা।


খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর-৩ আসনের গত উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় ৫৭ সেকেন্ডে ৪৩ টি ব্যালটে সিল মারা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজাদ হোসেনের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে বের হয় আজাদ।


রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও নৌকা প্রতীকের প্রার্থীর হয়ে নির্বাচনী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। আজাদকে আবারও প্রচার-প্রচারণায় দেখে ভোটারদের মধ্যে অনীহা দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনে মন্তব্য এবং সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে নানা সমালোচনা উঠেছে। 


চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, আজাদ ছাত্রলীগের কেউ না। একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে ছাত্রলীগকে কলঙ্কিত করেছে। তার সাথে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই।


লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন জানান, আজাদের মত ছেলেরা যখন কোনো প্রার্থীর হয়ে ভোট করে, সেখানে সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না।

গত উপ-নির্বাচনে সে ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট দিয়ে বহিঃবিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। এবারও সে নৌকার প্রার্থীর হয়ে ভোট করছে। আমি ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।


স্বতন্ত্র প্রার্থী এম. এ. সাত্তার বলেন, নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাস আছে বলেই নির্বাচনী মাঠে এখনো আছি। আমি আশাবাদী গত উপ-নির্বাচনের মত নক্কারজনক কোনো ঘটনা এবার ঘটবে না। 


এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও নৌকা প্রার্থী গোলাম ফারুক পিংকুর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও খবর