হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌকা প্রার্থী ড. জান্নাত আরা হেনরী

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌকা প্রার্থী ড. জান্নাত আরা হেনরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে। এখানে সব প্রার্থী তাদের ভোটার ও সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন।

ড. জান্নাত আরা হেনরী আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। পাশাপাশি সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনের মানুষের সুখে দুঃখে আমি সবসময় পাশে ছিলাম আছি থাকবো। তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী।

আরও খবর