ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

একুশে বইমেলায় আসছে ইবি শিক্ষার্থী সানির তৃতীয় উপন্যাস "কী চাও? স্মৃতির মরণ"

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2024 06:19:30 am

দশম শ্রেণি থেকেই লেখালেখির হাতেখড়ি লেখক সানির। © ফাইল ছবি


অমর একুশে বই মেলায় আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির তৃতীয় উপন্যাস ‘কী চাও? স্মৃতির মরণ’। লেখক সানি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান "জ্ঞানকোষ প্রকাশনী"। বইটি বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এছাড়াও বইটি অনলাইন বুকশপ রকমারি, বইফেরী, জ্ঞানকোষ প্রকাশনী ও বইবাজার সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ও পাওয়া যাচ্ছে। বইয়ের নান্দনিক প্রচ্ছদ করেছেন জান্নাতুল ফেরদৌস জিনিয়া। 



বই নিয়ে 'সময় টিভি'র মুখোমুখি লেখক সানি। © ফাইল ছবি

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যে স্মৃতি জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। যে স্মৃতিগুলো আমরা আজীবন আগলে রাখি। একটা সময় পর হয়তো ভুলে যাই ব্যস্ততার কারণে। কিন্তু সেই স্মৃতি কখনো না কখনো মনে পড়ে। ‘কী চাও? স্মৃতির মরণ’ বইটিও তেমনই।


এর আগে, তার প্রথম যৌথকাব্যগ্রন্থ ‘জলতরঙ্গ-২’ , ২০২১ সালের বইমেলায় তার প্রথম উপন্যাস ‘কনীনিকা’ ও ২০২২ সালের বইমেলায় তার দ্বিতীয় উপন্যাস 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' প্রকাশিত হয়েছিল।


উল্লেখ্য, খায়রুজ্জামান খান সানির জন্ম গোপালগঞ্জের কাঠি গ্রামে। দশম শ্রেণি থেকেই লেখালেখির হাতেখড়ি তাঁর। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ, ফিচার ও কবিতা লেখেন। এছাড়াও বিভিন্ন মাসিক, দ্বি মাসিক ম্যাগাজিনে লেখালেখি করেন।