ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে প্রতিবন্ধী রিনার ভাতা যাচ্ছে ভাইয়ের পকেটে,ভিক্ষাবৃত্তিতে জীবন চলে।

লাখাইয়ে প্রতিবন্ধী রিনার ভাতা যাচ্ছে ভাইয়ের পকেটে,ভিক্ষাবৃত্তিতে জীবন চলে।

লাখাইয়ে  প্রতিবন্ধী রিনা আক্তার (৩৫) উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম গ্রামের  মৃত আরফুজ আলীর কন্যা।  

প্রতিবন্ধী রিনা প্রতিবন্ধী হওয়ায় তার এখনো বিয়ে হয়নি।আর হওয়ার সম্ভাবণাও নেই। তাই মা-বাবার সঙ্গে বসবাস করতো।

রিনার বাবার ভিটেমাটি ব্যতিত কোন জমিজমা ছিল না। আরফুজ মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম, ১ ছেলে ও১ মেয়েসহ ৪ সদস্যের সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী।কষ্টে দিনাতিপাত করতে হতো।এরই মধ্যে বছর দশেক আগে আরফুজ মিয়া গত হয়েছেন।এ অবস্থায় আম্বিয়া বেগম   প্রতিবন্ধী মেয়ে রিনা আক্তার ও ছেলে বিলাল কে নিয়ে  পড়েন অসহায় অবস্থায়। 

বিগত বছর পাঁচেক আগে মাও মারা যায়। এদিকে ভাই বিলাল মিয়া বিয়ে করে আলাদা সংসার করে অন্যত্র চলে যায়। মা বেঁচে থাকা অবস্থায় ভিটেমাটি হারানো রিনার ঠাঁই নেয় তাঁরই চাচাতো বোন ইনারা বেগম এর বাড়িতে। সেই থেকে অদ্যাবধি মা-বাবা হারা প্রতিবন্ধী রিনা আক্তার ভিক্ষা করে করে যা পায় তা দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। 

তাঁর এ অসহায় অবস্থায় গ্রামের লোকজনের সহায়তায় প্রতিবন্ধী ভাতার আওতায় আসে এবং নিয়মিত ভাতার সুবিধা পেয়ে আসছিল। বিগত ২ বছর যাবত প্রতিবন্ধী আওতায় থাকা সত্বেও ভাতার অর্থ তাঁর ভাগ্যে জুটেনি।ভাতার কার্ডে ভাই বিলাল মিয়ার মোবাইল নাম্বার দেওয়ায় সে ভাতার অর্থ উত্তোলন করে রিনা আক্তার কে দিচ্ছে না।টাকা চাইতে গেলে উল্টো ধমক খেতে হয়।

এ বিষয়ে প্রতিবন্ধী রিনা আক্তার এর সাথে আলাপকালে সে অস্পষ্ট শব্দে যা বলল তা থেকে জানা যায় তাঁর ভাই বিলাল মিয়ার কাছে ভাতার টাকা দাবী করলে সে জবাবে বলে আমি অনেক চেষ্টা তদবির করে কার্ড করেছি তাই আমি এ টাকা পাব।এ টাকা দেওয়া হবে না।

এ বিষয়ে প্রতিবন্ধী রিনার আশ্রয় দাতা চাচাতো বোন ইরানা বেগম বলেন রিনা আক্তার আমার বাড়িতে বসবাস করছে আর ভিক্ষা করে যা পায় তা দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। ভাতাভোগী হলেও ভাতার টাকা ভাই বিলাল এর পকেটে। রিনাকে দেয়না।টাকা চাইতে গেলে ধমক খেতে হয়।রিনা খুব অসহায় অবস্থায় আছে। তাই চাচাতো বোন হিসাবে যতটুকু পারছি খেয়াল রাখছি।এ বিষয়ে প্রতিবেশী চাচাতো ভাই জামির আলীর স্ত্রী মমতা বেগম বলেন রিনার কষ্টে কথা ভেবে তার ভাইয়ের কাছে আমিও ভাতার টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু সে তা আমলে নিচ্ছে না।এমনকি রিনার ভাতার পাশ বইটি ও বিলাল মিয়ার নিকট রেখে দিয়েছে।এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান এর সাথে আলাপকালে জানান প্রতিবন্ধী রিনা আক্তার তাঁর নিজের বা তাঁর  নিজস্ব ও বিশ্বস্ত কোন ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে আবেদন জানালে মোবাইল নাম্বার পরিবর্তন করে দেওয়া হবে।

Tag
আরও খবর