প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন



কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকার দেখা দিয়েছে ধরলার তীব্র ভাঙন। ভাঙনে নদী গিলছে বসতভিটা, ফসলি জমিসহ বিস্তৃর্ণ এলাকা। অব্যাহত ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।


শুক্রবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মেলেটারির চর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।


ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নি:স্ব মানব বন্ধনে আসা আলতাফ হোসেন বলেন, গত প্রায় একমাস থেকে এই এলাকায় ধরলার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমার বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। 


মহির উদ্দিন নামের অপর একজন বলেন, নদীর ভাঙনের কারণে এপর্যন্ত আমি কয়েকবার আমার বসতভিটা হারিয়েছি। এবারের ভাঙনেও আমার বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এখন আর আমার বসতি গড়ে তোলার কোন জমিজমা নাই। পরিবার নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না। 


স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, আমার এই ওয়ার্ডের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ধরলার ভাঙন দেখা দিয়েছে। ধরলার ভাঙনে এ অঞ্চলের চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনও শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেত, ভুট্টা ও কলার খেতসহ শতশত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এভাবে চলতে থাকলে গোটা মেলেটারির চর অচিরেই নদীতে বিলীন হয়ে যাবে। আমি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।


বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, বড়ভিটা ইউনিয়নের ধরলা তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধরলার ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।


অন্যদিকে একই দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙ্গন রোধ ও তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 


উপজেলার তিলাই ইউনিয়নের ২ ও ৪ নং ওয়ার্ডের চর বটতলা দুধকুমার নদীর পূর্বপাড়ে নদী ভাঙ্গনে ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ায় নদী ভাঙ্গন প্রতিরোধে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এতে নারীসহ সহশ্রাধিক স্থানীয় মানুষ অংশ নেন। 


এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, স্থানীয় আব্দুল গফুর, জামাল উদ্দিনসহ অন্যরা। 


এ সময় স্থানীয়রা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, দুধকুমারের ভাঙ্গনে শতশত বাড়িঘর ও ফসলী জমি, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলেও গেলেও ভাঙ্গন রোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড। দ্রুত ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিলাই ইউনিয়নে দুধকুমার নদের ভাঙ্গন রোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় ভাঙ্গন রোধের কোন প্রকল্প নেই। প্রকল্প বাস্তবায়ন হবে কাজ করা হবে।



আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে