স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নতুন মন্ত্রিসভা ও শিক্ষামন্ত্রীকে নোবিপ্রবিঅফিসার্স এসোসিয়েশনের শুভেচ্ছা

নতুন মন্ত্রিসভা ও শিক্ষামন্ত্রীকে নোবিপ্রবিঅফিসার্স এসোসিয়েশনের শুভেচ্ছা


বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

সরকারের নবগঠিত মন্ত্রিসভা ও নতুন শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স

এসোসিয়েশন।


রবিবার (১৪ জানুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে এসোসিয়েশনের

সভাপতি জনাব মেজবাহ উদ্দিন পলাশ ও সাধারণ সম্পাদক জনাব মো: ইবনে ওয়াজিদ

ইসলাম ইমন প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


অভিনন্দন বার্তায় এসোসিয়েশনের সভাপতি জনাব মেজবাহ উদ্দিন পলাশ বলেন, একটি

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিশাল জয় লাভ করে সরকার গঠন করেছে। গত

১১ জানুয়ারি ২০২৪ একদল যোগ্য ও বিদগ্ধ রাজনীতিক এবং পেশাজীবীর সমন্বয়ে একটি

মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বিশেষ করে শিক্ষা পরিবারের জন্য একজন তরুণ ও উদ্যেমী

অভিভাবক দেয়া হয়েছে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। মাননীয় শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন।


সাধারণ সম্পাদক জনাব মো: ইবনে ওয়াজিদ ইসলাম ইমন বলেন, নিরঙ্কুশ বিজয়ের পর

একটি গ্রহণযোগ্য ও সম্ভাবনাময় মন্ত্রিসভা গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

জানাই। শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় জনাব মহিবুল হাসান চৌধুরীকে নোবিপ্রবি

কর্মকর্তাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের দৃঢ় বিশ্বাস, বঙ্গবন্ধুর

স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ

বিনির্মাণে মাননীয় শিক্ষামন্ত্রীর তারুণ্যদীপ্ত দক্ষ নেতৃত্বে ও বিচক্ষণ দিক-নির্দেশনায় দেশের

শিক্ষাব্যবস্থায় বড় রূপান্তর ঘটবে।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আরও খবর



6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

৩ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে