চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুবাইয়ে নভেম্বরে ‘বাংলাদেশ বইমেলা’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2022 12:01:06 am

সংগৃহীত ছবি


◾প্রবাস ডেস্ক


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বইমেলা-২০২২’। আগামী মাসের ৪ থেকে ৬ নভেম্বর তিন দিন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।


মেলার সার্বিক প্রস্তুতি জানাতে গত বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট।


মিশনের কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব’ নামের এই আয়োজনে দেশের বিভিন্ন সৃজনশীল ও স্বনামধন্য প্রকাশনা সংস্থা এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় স্টল থাকবে ৫০টি। বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, লেখক বইমেলায় অংশগ্রহণ করবেন। 


তিন দিনের এই উৎসব প্রতিদিন নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন, গ্রন্থ আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার, বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক অনুষ্ঠান দিয়ে সাজানো হবে। পাশাপাশি স্থানীয় ও দেশি-বিদেশি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তুলে ধরা হবে বাংলাদেশের আবহমান ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি।


বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রায় দশ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। এই বিপুল সংখ্যক বাংলাদেশির বাংলা বইয়ের প্রতি আগ্রহ, মধ্যপ্রাচ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা ও জনকূটনীতি সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখে এই বইমেলার আয়োজন করা হচ্ছে। এটি প্রথম উদ্যোগ হলেও পরবর্তী বছর থেকে নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে বাংলাদেশ বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে দুবাইয়ে বাংলাদেশ বইমেলা স্থায়ী রূপ লাভ করবে।


সংবাদ সম্মেলনে কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, লেবার কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনসহ কনস্যুলেট কর্মকর্তা, সাংবাদিক ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২২০ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২৩৬ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে