নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ইউআইটিএসের নবনিযুক্ত উপাচার্যকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-01-2024 09:48:08 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়াকে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

রবিবার (১৪ জানুয়ারি) সকালে ইউআইটিএস এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলীরা। 

ইউআইটিএস এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া এর আগে ইউআইটিএস এর ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মো. আবু হাসান ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৫ সালে মাস্টার্স ও ১৯৮১ সালে এম ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন এবং লন্ডনের লিড্ধসঢ়;স বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপে পোস্ট ডক্টোরাল গবেষণা করেন। 

ড. মো. আবু হাসান ভুঁইয়া ১৯৮১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং একই বিশ্ববিদ্যালয় ও বিভাগে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত অধ্যাপক হিসেবে নিষ্ঠা ও সাফল্যের সাথে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়টির বিভাগীয় প্রধান, প্রকৌশল অনুষদের ডিন, শের-ই-বাংলা হলের প্রভোস্ট, ভর্তি কমিটির চেয়ারম্যান, শিক্ষক- কর্মকর্তা সিলেকশন কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল সদস্য, কমিটি ফর এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর সদস্য-সহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির একজন সম্মানিত ফেলো এবং এর সাধারণ সম্পাদক, ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর দি এডভান্সম্যান্ট অব সায়েন্স-এর লাইফ মেম্বার ও বর্তমান ভাইস- প্রেসিডেন্ট। ড. মোঃ আবু হাসান ভূইয়া ‘বাংলাদেশ জার্নাল অব ফিজিকস্ধসঢ়;’-এর চিফ এডিটর, ‘বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ ও ‘দি বাংলাদেশ জার্নাল অব সাইয়েন্টিফিক রিসার্চ’- এর এডিটরিয়াল বোর্ড মেম্বার। উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান বইসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১১০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। তার তত্ত্বাবধানে ১৩ জনকে পিএইচ ডি ও ৫০ জনকে এম ফিল/মাস্টার্স (থিসিস) ডিগ্রি দেয়া হয়। তিনি বিসিএস পরীক্ষার এক্সপার্টসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা অভিসন্দর্ভের মূল্যায়ন করে থাকেন।

ড. মো. আবু হাসান ভুঁইয়া ১৯৫৩ সালে নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত. মো. সামছউদ্দিন ভুঁইয়া ও মাতা সালেহা বেগম। তার সহধর্মিণী মিসেস হালিমা বেগম একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৩ মিনিট আগে