নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ভোলায় রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আদিল হোসেন তপু’র বিদায়ী সংবর্ধনা

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-01-2024 03:44:06 pm

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপুকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা রেড ক্রিসেন্ট এর যুব সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে ভোলা জেলা ইউনিট অফিসে যুব প্রধান আদিল হোসেন তপু ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় যুব রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট এর কমিটি ঘোষনা করা হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ফেরদাউস আহম্মেদ, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখের নবগঠিত কমিটর যুব প্রধান সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, রিদয়, শাকিলা জাহান সহ প্রমুখ। অনুষ্ঠানে ইউনিট ও কলেজের এর বিভিন্ন বিভাগের স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন। আদিল হোসেন তপু দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আত্মমানবতার সেবায় রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছে।

২০১৭ সালে তিনি যুব প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে করেছেন। সিডর, আইলা, মহসিন, রোয়ানু, আম্ফান,মোখা সহ বিভিন্ন ঘুর্ণিঝড় যে কোন দুর্যোগকে উপেক্ষা করে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়েজিত করেছেন। আদিল হোসেন তপুর দক্ষ নেতৃত্ব ও পরিশ্রমের ফলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রথম রেড ক্রিসেন্ট ইয়ূথ কমিশন এর বরিশাল বিভাগের সদস্য হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বোচ্চ পুরস্কার "শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক এওয়ার্ড ২০২০" মনোনীত হয়েছেন। পাশাপাশি তিনি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম (এনডিআরটি) এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্ব কালীন সময়ে ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট সুনামের সাথে ভোলা জেলার তরুনদের সক্রিয় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন করেন। করোনাকালীন সময়ে টিকা কার্যক্রম, ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিয়ে সম্মুখ যোদ্ধা হিসাবে ভোলার স্বেচ্ছাসেবকরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছে।

বিদায়ী অনুষ্ঠানে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটেরে সেক্রেটারী মো: আজিজুল ইসলাম বলেন, আদিল হোসেন তপু একজন দক্ষ পরিশ্রমী সংগঠক। যুব রেড ক্রিসেন্ট এর দায়িত্ব থাকা কালীন নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে নিজে যেমন সুনাম অর্জন করেছে পাশাপাশি ভোলা যুব রেড ক্রিসেন্টকে একটি দক্ষ সংগঠন হিসাবে রুপ দিয়েছে। তার এই দক্ষ নেতৃত্ব গুনাবলির কারনে তাকে বর্তমানে ভোলা রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটির সর্ব কনিষ্ঠ সদস্য হিসাবে মনোনিত করা হয়েছে।

এছাড়াও আদিল হোসেন তপু চ্যানেল-২৪ জেলা প্রতিনিধি, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, দৈনিক আজকের ভোলার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে জলবায়ূ, প্রজনন স্বাস্থ্য সেবা,বাল্যবিবাহ রোধ, শিশু অধিকারসহ মানবসেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৪ মিনিট আগে