দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

দুধকুমার নদীর ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

 সারাদিন  জীবিকার তাগিদে  ছুটে চলতে হয়  গ্রামগঞ্জে বিভিন্ন ক্ষেত খামারে আবার কেউ বা শহরের  ওলি গলিতে। দিন শেষে  ফিরত নিজ বাড়িতে। হঠাৎ  মাথাঠাই গুজানো বাড়িটি  যদি  গ্রাস করে নেয় সর্বনাশা  নদ।  নিরুপায়  হয়ে  কিই বা করার থাকে।

 বলছিলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ । প্রতিদিন বিলীন হচ্ছে  বসত বাড়ি,গাছ পালা ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভিটে হারা হচ্ছে  বাড়ির মালিক। নিরুপায় হয়ে  ভাঙ্গনরোধে জরুরী ভিত্তিতে তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার ক্ষতিগ্রস্থ মানুষজন । এ মানব বন্ধনে এলাকার আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়।

জানাগেছে, কিছুদিন থেকে উপজেলার তিলাই ইউনিয়নের ২নং ও ৪ নং ওয়ার্ডের চর বটতলা এলাকায় দুধকুমার নদীর পূর্বপাড়ে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় বসত ভিটা সহায়-সম্বল হারিয়ে  নদীর পাড়ের মানুষজন কার্যত দিশেহারা হয়ে পড়েছে । ক্ষতিগ্রস্থ এসব ঘরবাড়ি হারা মানুষজন সম্প্রতি নদী ভাঙ্গন রোধে সরকারের জরুরি পদক্ষেপ এর দাবিতে নদীর পাড়ে মানববন্ধন করে। এসময় শতাধিক  মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, আব্দুল গফুর, জামাল উদ্দিন। বক্তারা বলেন নদী ভাঙ্গনে শতশত বাড়িঘর ও ফসলী জমি, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে  গেলেও ভাঙ্গন রোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় এলাকাটি রক্ষায় তারা জরুরী ভিত্তিতে সরকারের উচ্চপর্যায়ের পদক্ষেপ দাবী করেন। 

Tag
আরও খবর