স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা



বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  


সোমবার (২৩ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, নির্বাচন পর্যন্তই দুইটি পক্ষ ছিল এখন কোন পক্ষ নেই। নির্বাচিত জন প্রতিনিধি হিসেবে আমি সকলকে নিয়ে একযোগে কাজ করতে চাই।



বিশেষ করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট ফোন অথবা সরাসরি এসে আমার নাম ভাঙ্গিয়ে কোন কাজ করাতে চাইলে আপনারা করবেন না। আমার নির্বাচনী এলাকার যে কেউই হোক না কেন আইনের বাহিরে গিয়ে কোন সুবিধা দিতে যাবেন না ।


অনেকেই আমার সাথে কাজ করেছেন এবং করবেন তারা যাহাতে সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে কোন অবৈধ কাজ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। এমপি রুয়েল আরো বলেন, আমার ব্যক্তিগত কোন প্রতিনিধি নাই আমি নিজেই আমার প্রতিনিধি। আপনারা যেকোন সময় আমার সাথে প্রয়োজন হলে সরাসরি অথবা ফোনে যোগাযোগ করবেন। সকলের সাথে সমন্বয় করে বানিয়াচংয়ের সর্ব ক্ষেত্রে উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।



সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, মদ গাঁজা,চুরি ডাকাতিসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন সকল ক্ষেত্রে অফিসার ইনচার্জ বানিয়াচং থানা ব্যবস্থা নিবেন। টমটম ও মিশুক চালাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স নিতে হবে। এছাড়া ১৮ বছরের নিচে কোন টমটম অথবা মিশুক চালক পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, বানিয়াচং উপজেলা দুপ্রকের সভাপতি বিপুল ভূষন রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনুয়ার হোসেন, শেখ শামছুল হক, আহাদ মিয়া, জয়কুমার দাশ, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, ফরিদ আহমদ,মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওযামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল, শেখ সামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ প্রমুখ ।



এছাড়া বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শামিমা আক্তার, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর