বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

'স্মার্ট এশিয়াটিক সোসাইটি করতে চাই'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-01-2024 03:50:05 am

অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ। © ফাইল ছবি


•বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মৌলিক গবেষণা ও মুক্তবুদ্ধি চর্চার আতুঁরগড়।প্রতিষ্ঠানটি অংশীজন কর্তৃক নির্বাচিত কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। এই কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় ২ বছর পর পর।আগামী ৩০ জানুয়ারীতে হবে প্রতিনিধি নির্বাচনের ভোট।ইতোমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।এ নির্বাচনের অন্যতম প্যানেল হিসেবে পরিচিত অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ -অধ্যাপক ড. হাকিম আরিফের নেতৃত্বে ১৭ জনের প্যানেল যা 'মুক্তবুদ্ধিচর্চার প্যানেল'। উক্ত প্যানেল থেকে কাউন্সিল সদস্য পদে ২০ নং ব্যালটে লড়ছেন 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ' এর উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ। পারভেজ সাজ্জাদ তার নিজের প্যানেল ও নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেছেন।


তাঁর সাক্ষাৎকার নিয়েছেন হাসিবুল হাসান শান্ত ও মোঃ জামিন মিয়া। 


◾দৈনিক দেশচিত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বিষয়ে প্রথমেই আপনার মূল্যায়ন জানতে চাই।


◾ড.পারভেজ সাজ্জাদ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি একটি অরাজনৈতিক ও অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মূল কাজ মূলত এশিয়াভিত্তিক "নেচার" ও "হিউম্যান" নিয়ে গবেষণা। প্রতিষ্ঠা কাল থেকে এ সকল ফিল্ডের প্রতিথযশা গবেষকরা এই সোসাইটির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো এই প্রতিষ্ঠানটি বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।


◾দৈনিক দেশচিত্র: প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য পদে প্রতিযোগিতা করছেন।সোসাইটিতে সদস্য হওয়ার জন্য আপনাকে কীসে উদ্বুদ্ধ করলো?


◾ড.পারভেজ সাজ্জাদ: আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র সেকারণে বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা সংশ্লিষ্ট নানা ধরনের সোসাইটির সাথে আগে থেকেই সংশ্লিষ্ট আছি। এশিয়ার ঐতিহ্য, ইতিহাস, মানুষ ও নেচার সম্পর্কে জানার আগ্রহ থেকেই মূলত এই সোসাইটির সাথে যুক্ত হয়েছি। 


◾দৈনিক দেশচিত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বিদ্যমান কি কি সমস্যা দেখছেন? নির্বাচিত হলে সমস্যা সমাধানে আপনার কি ভূমিকা থাকবে? 


◾ড.পারভেজ সাজ্জাদ: সোসাইটির ঐতিহ্যকে ধারণ করে মুক্তজ্ঞানচর্চার পথ উন্মুক্ত করে সকলের নিকট প্রতিষ্ঠানটির গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিষ্ঠানটির জন্য এমন একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তুলতে চাই যেখানে সকল প্রকাশনা ও লেকচার সংরক্ষণের ব্যবস্থা থাকবে। নতুন সদস্যভুক্ত হওয়ার আবেদনের প্রক্রিয়াটি এবং পুরাতন সদস্যদের সকল ধরনের "সাবস্ক্রিপশন অটোমেশনের" আওতায় আনতে উদ্যােগ নেব।মোটকথা,আমরা প্রতিষ্ঠানটিকে স্মার্ট এশিয়াটিক সোসাইটিতে রূপান্তরে কাজ করে যাবো।


◾দৈনিক দেশচিত্র: প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে আপনাদের প্যানেলের ভিন্নতার জায়গাটা আসলে কোথায়?


◾ড.পারভেজ সাজ্জাদ: আমাদের এই প্যানেলটি বিভিন্ন পেশা ও ফিল্ডের গবেষকদের সমন্বয়ে গঠিত।আপনি দেখে থাকবেন এখানে মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল সকল ধরনের গবেষকদের মেলবন্ধন ঘটেছে।


◾দৈনিক দেশচিত্র: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির নির্বাচনী প্রচারণা চলছে।নির্বাচন নিয়ে আপনার সামগ্রিক পর্যবেক্ষণ বলবেন কি?


◾ড.পারভেজ সাজ্জাদ: এটি অন্যান্য নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সদস্যদের নিকট পৌঁছানো খুবই দুষ্কর বলতে গেলে প্রায় অসম্ভব। মেসেজ ও ইমেইলের মাধ্যমে যতটুকু সম্ভব সবাই প্রচারণা করে থাকেন। আমরাও সেটা করছি। আপনাদের মাধ্যমে আমরা সম্মানিত সদস্যদের সদয় সমর্থন প্রত্যাশা করছি।


◾দৈনিক দেশচিত্র: সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

◾ড.পারভেজ সাজ্জাদ: আপনাদেরও ধন্যবাদ। 


আরও খবর


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১১ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে