রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

আক্কেলপুরে উচ্চ মূল্যের নিরাপদ সবজি বীট রুট উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে উচ্চ মূল্যের নিরাপদ সবজি বীট রুট উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় আক্কেলপুর উপজেলার ভানুরকান্দা গ্রামে জাকস ফাউন্ডেশন কর্তৃক ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন, আক্কেলপুর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

এ সময় জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে আরও বক্তব্য দেন উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জনাব মোঃ মেহেদুল হাসান, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর জাহিদ হোসেন, গোলাম মওলা,  মাহবুব সহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি উৎপাদনকারী কৃষকগণ।

মাঠ দিবসে বক্তারা উচ্চ মূল্যের বিভিন্ন সবজির নিরাপদ চাষাবাদ, বীটরুট উৎপাদন পদ্ধতি, গুণাগুণ, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, রক্তচাপের রোগীদের জন্য বীটরুট অনেক উপকারী, এতে থাকা ফাইবার হজম ক্ষমতা উন্নত করে। বীটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে। এছাড়াও কোলন ক্যানসার প্রতিরোধের জন্যও বীটরুট অত্যন্ত কার্যকরী।

বীটরুট চাষী কৃষক মোঃ নাসির মোল্লা বলেন, তিনি লাল তীর কোম্পানীর বোহান জাতের বীটরুট চাষ করে ভালো ফলন পেয়েছেন। আগাম রোপন করায় ভালো দামও পাচ্ছেন। এটি চাষাবাদে অন্যান্য ফসলের থেকে খরচও অনেক কম। কোন প্রকার রাসায়নিকও স্প্রে করতে হয় নি। ব্যবহার করেছেন কেঁচো সার, জৈব বালাইনাশক, হলুদ ফাঁদ, প্রোবায়োটিকস। এখন পর্যন্ত প্রায় ৫ মণ বীটরুট প্রতি কেজি ৬০ টাকা দরে বাজারে বিক্রি করেছেন। প্রকল্প হতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বীটরুটের সাথে সাথী ফসল হিসেবে লাল শাক বুনে বাড়তি ১০০০ টাকাও আয় করেছেন। এখনও জমিতে প্রায় ৩ মণ বীটরুট রয়েছে যা বিক্রি সম্পন্ন হলে মাত্র ৮০-৮৫ দিনে প্রায় ১৩-১৪ হাজার টাকা লাভ থাকবে বলে আশা করছেন তিনি।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

আরও খবর