শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত

কক্সবাজারের টেকনাফে ‘চাল ধার’ দেওয়া নিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ বুধবার দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. ওসমান গনি।


নিহত শাহ আলম (২৮) একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।


গ্রেপ্তার রশিদ আহমদ (২০) একই এলাকার জাফর আলমের ছেলে এবং নিহত ব্যক্তির ভাগিনা।


নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, কয়েকদিন আগে বড় বোনের কাছ থেকে শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেয়। মঙ্গলবার সন্ধ্যায় ধার নেওয়া চাল পরিশোধ করেন। কিন্তু পরিশোধ করা চালগুলো ধার নেওয়া চালের চাইতে নিন্মমানের দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় বোনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার সকালে শাহ আলমের সঙ্গে দুলাভাই জাফর আলমের মধ্যে আবারও তর্কাতর্কির হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম আহত হন। 


ওসি জানান পরে স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। 


নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর