হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভদ্রঘাট ইউনিয়নে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভদ্রঘাট ইউনিয়নে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিতার্ত ও অসহায় পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা সবাই মিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য কাজ করছি। সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের সকল উন্নয়ন চলমান রাখতে সব সময় নিজেকে বিলিয়ে দিবো। আমি সবার সহোযোগিতায় কাজ করতে চাই।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম শহীদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা অফিসার শাহীন সুলতানা,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু সহ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ সহ  ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য নেতৃবৃন্দ।  

আরও খবর