বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

জেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমাপনী পুরস্কার বিতরণ

জেলা পর্যায়ে ৫২ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ২০২৪) বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতিও জেলা শিক্ষা অফিসের সার্বিক  ব্যাবস্থাপনায় ৫২ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা  সমাপনী অনুষ্ঠানে সভাপতি জেলা শিক্ষা অফিসার ( অতিঃ দাঃ) সিরাজগঞ্জ মো. আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার চ্যাম্পিয়ন দের মাঝে পুরুষ্কার হাতে তুলেদেন ৬৩ সিরাজগঞ্জ - সদর কামারখন্দ ২ আসনের জাতীয়  সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি  ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি বলেন, আমরা এই সিরাজগঞ্জে ক্রীড়া নগরী করতে চাই, উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে শিক্ষাথীদের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত খোলোয়াড় তৈরীরও আহ্বান জানান তিনি। প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। আজ পরাজিত হলেও এ পরাজেয়র মধ্যেই জয় নিহিত আছে। এ পথ ধরেই একদিন জয় নিশ্চিত হবে।মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরীদের ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য ক্রীড়ার আয়োজন করার এবং তাদের সম্পৃক্ত করার বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এ ক্ষেত্রেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সংগে সম্পৃক্ত হতে হবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও অংশ গ্রহণকারীদের জন্য শুভ কামনা করছি 

 এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আব্দুস সাওার, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মো. আব্দুল হালিম, এছাড়াও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর