ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মেডিসিন ক্লাব শেবাচিম ইউনিটের পক্ষ থেকে বরিশালে অসহায় এবং দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-01-2024 02:40:18 pm


মেডিসিন ক্লাব,শেবাচিম ইউনিটের পক্ষ থেকে বরিশালে অসহায় এবং দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বেলা ১১টা ৩০ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ক্যাম্পাসে ৮০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে মেডিসিন ক্লাব,শের-ই-বাংলা মেডিকেল কলেজ ইউনিট।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের পরিচালক ডা.এইচ এম সাইফুল ইসলাম,উপাধ্যক্ষ প্রফেসর ডা. জি এম নাজিমুল হক,মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন,শেবাচিম ইউনিটের সভাপতি ডাঃ চৌধুরী আরিফুজ্জামান ইমন ও সম্মানিত উপদেষ্টাবৃন্দ ডা:অপূর্ব কুমার চৌধূরী,ডাঃ গোলাম কিবরীয়া হিমু, ডাঃ ফেরদৌস আহমেদ সহ সংগঠনের সকল সাধারণ সদস্যবৃন্দ।


মেডিসিন ক্লাব ১৯৮১ সাল থেকে মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন, থ্যালাসেমিয়া রোগী এবং দুস্থ মানুষদের আশা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে রক্ত সংগ্রহ এবং অভাবী রোগীদের মধ্যে বিতরণ, ওষুধ সংগ্রহ ও দরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ, টিকাদান কর্মসূচির ব্যবস্থা করা। স্বল্প খরচে বিভিন্ন মারণ রোগ, থ্যালাসেমিয়া রোগীদের জন্য বিশেষ প্রকল্প পরিচালনা, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মেডিসিন ক্লাবের প্রধান সামাজিক কার্যক্রম।

মেডিসিন ক্লাব,শেবাচিম ইউনিট আর্তের সেবায় আমরা একটি পরিবার ৷

Tag
আরও খবর