ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-01-2024 07:59:20 am

২০২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বর্ষসেরা খেলোয়াড় হয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন কামিন্স।


এছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ওয়ানডেতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।


বর্ষসেরা খেলোয়াড় হবার পথে স্বদেশি ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলেছেন কামিন্স।


গেল বছরটি স্বপ্নের মত কেটেছে কামিন্সের। শুধুমাত্র বল হাতেই ছন্দে ছিলেন না, অধিনায়ক হিসেবে আইসিসি দু’টি মেগা ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি।


কামিন্সের নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও রেকর্ড ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ২৪ ম্যাচে ৫৯ উইকেট এবং ৪২২ রান করেছিলেন ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া কামিন্স।


গেল বছর টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার খাজা। ১৩ টেস্টে তিনটি সেঞ্চুরিতে ৫২ দশমিক ৬০ গড়ে ১২১০ রান করেন তিনি। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত অ্যাশেজে সর্বোচ্চ রান মালিক ছিলেন খাজা।


সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ার সেরা ১৯৫ রানের অনবদ্য ইনিংসও খেলেন খাজা। ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩৩ রান করেছিলেন তিনি।


সেরা হবার পথে স্বদেশি হেড, ভারতের স্পিনার রবীচন্দ্রন আশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলেছেন খাজা।


ওয়ানডেতে দারুণ একটি বছর পার করায় বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন কোহলি। দুই স্বদেশি শুভমান গিল ও মোহাম্মদ সামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে সেরার মুকুট পড়েছেন কোহলি। ২৭ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩৭৭ রান করেন এই ব্যাটার।


ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ছিলো। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশের ঘর পার করেন রেকর্ড গড়েন কোহলি। এছাড়া বিশ্বকাপ মঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি।


নারী বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রুন্ট। ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে