সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর প্রেসক্লাবে সাফ জয়ী কৃষ্ণারানীকে সংবর্ধনা, সবার ভালোবাসা এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে: কৃষ্ণা রানী

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবে সাফ জয়ী কৃষ্ণারানীকে সংবর্ধনা



টাঙ্গাইলের গর্ব ও সম্মান বয়ে এনেছে সাফ জয়ী নারী ফুটবলার অসাধারণ জোড়া গোলদাতা কৃষ্ণারানী সরকার বলেছেন, আপনাদের সবার এমন ভালোবাসায় আমাদের আরও এগিয়ে যেতে প্রেরণা জোগাবে। দেশবাসীর ভালোবাসা পেয়ে আমরা অভিভূত। দেশ ও জাতীর শ্রেষ্ঠ সম্মান বয়ে আনতে পারি। দোয়া করবেন এশিয়া কাপেও যেন জয়ের এমন স্বাক্ষর রাখতে পারি। 
১৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ফুল দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 
এর আগে বিকালে তিনি মধুপুর উপজেলার জলছত্র স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আহ্বানে গোপালপুর একাদশ বনাম ধলপুর একাদশের মধ্যকার অনুষ্ঠিত খেলা পরিদর্শনে যান। ক্লাবের পক্ষ থেকেও তাকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন যার হাত ধরে এই কৃষ্ণারানী হয়ে উঠা  ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন।
এ সময় বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, সাংবাদিক অধ্যাপক আবদুল আজিজ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, গোপালপুর সূতী ভিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শহীদ এ সময় বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর