অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রাবির শেরে বাংলা হলে উদ্বোধন হলো ডিবেটিং ক্লাব ও হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাব

ছবি: দেশচিত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলে একই সাথে উদ্বোধন হলো "শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব" ও "শেরে বাংলা হল হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাব" 


শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে দশটায় শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব ও শেরে বাংলা হল হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন ও প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠানে এ দুটি ক্লাবের যথাক্রমে ২৩ ও ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলটির প্রাধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান, প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃষা, এছাড়াও অনুষ্ঠানে হলটির আবাসিক শিক্ষক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদ রহমান শাওন সহ হলের কর্মকর্তা ও কর্মচারীরা।

উক্ত অনুষ্ঠানে ক্লাব দুটির কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও হলের প্রাধ্যক্ষ ড. হাবিবুর রহমান।

শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব এর সভাপতি করা হয়, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ শফিকুল ইসলামকে, ও সাধারণ সম্পাদক করা হয় দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের নিলয় সাহাকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি- সাকিব রেজা (বিতর্ক) ও আলামীন ফরাজি (প্রশাসন), যুগ্মসাধারণ সম্পাদক- মোঃ আরাফি সিরাজী ও মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক- আহ্নিক চাকমা, কোষাধ্যক্ষ- মোঃ মামুন মিয়া, হেড অব ডেভলপমেন্ট এন্ড প্ল্যানিং- মনিভূষণ রায়, হেড অব ডিবেট- তামিম হোসেন, হেড অফ সেশন ম্যানেজমেন্ট- বিল্লাহ হোসেন, হেড অব ইভেন্ট- সামি এম সাজিদ, হেড অব কমিউনিকেশন- গোলাম হোসেন, হেড অব পাবলিকেশন্স এন্ড পাবলিসিটি- ফাইন হোসেন, হেড অব প্রমোশন এন্ড ব্র্যান্ডিং- মানিক মিয়া, নির্বাহী সদস্য- শাহরিয়ার কবির রাহাত, মোঃ আল মেহদী, মোঃ মজিদ ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আরমান হোসেন, মোঃ শাহনেওয়াজ ইমরান, অংকীয়া, রবিউল ইসলাম।



শেরে বাংলা হল হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাবের সভাপতি করা হয়, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ তরিকুল ইসলামকে ও সাধারণ সম্পাদক করা হয় ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গোলাম মোস্তফাকে।

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- রাফিজুল ইসলাম তৌফিক ( সংগঠন) ও মনিভূষণ রায় (প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক- আবদুল্লাহ আল মামুন ও মাহবুব আলম, কোষাধ্যক্ষ- আল আমিন ফরাজি, হেড অব ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ- মোঃ আল মেহেদী, হেড অব ক্যারিয়ার কাউন্সিলিং- মোঃ শফিকুল ইসলাম, হেড অব সেশন ম্যানেজমেন্ট- তামিম হোসেন, হেড অব ইভেন্ট- বিল্লাল হোসেন, হেড অব আইটি- আহ্নিক চাকমা, হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স- মোঃ মজিদ ইসলাম, হেড অব প্রমোশন এন্ড ব্র্যান্ডিং- সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য- নিলয় সাহা, আরমান হোসেন, বিপ্লব রায়, মোঃ মহিউদ্দিন, মোঃ ইয়াসিন আরাফাত, রক্তিম, মামুন, মোমিনুল ও মানিক।



উল্লেখ্য, ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হল প্রতিষ্ঠিত হলেও ছিল না কোনো হল ভিত্তিক ক্লাব কিংবা সংগঠন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে হলটির বর্তমান প্রাধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান নিজ উদ্যোগে ক্লাব দুটির যাত্রা শুরু করেন বলে জানান শিক্ষার্থীরা।


প্রাধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করতে ও পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ডেভলপমেন্টের প্রয়োজনীয়তা উপলদ্ধি করতে পেরে এ সিদ্ধান্ত নিই, শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে।

আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে