হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবারো নির্বাচনী মাঠে সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম

উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আবারো নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রশিদুল ইসলাম। 

তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান নির্বাচনে জয় কিংবা পরাজয় নয় জনগণের পাশে থাকার মহান ব্রত নিয়ে তিনি ১৯৭৮ সাল (৪৬ বছর) থেকে বর্তমান অবদি রাজনীতি করে যাচ্ছেন, এবং যতদিন বাঁচবেন জনগণের পাশেই থাকবেন।  


তিনি আরও  জানান তার সময়কালে প্রশাসনের সহযোগিতায় তিনি বাংলাদেশে প্রথম ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার ক্ষেত্রে প্রশাসনকে নিবিড়ভাবে পরামর্শ দিয়েছিলেন, এছাড়া তৎকালীন ডিআইজি মহোদয়ের সামনে একত্রে দশ হাজার মানুষকে মাদকমুক্ত উপজেলা ঘোষনা করেন ও শপথ পাঠ করিয়েছিলেন, উপজেলা ডায়াবেটিকস হাসপাতালটি তারই পরিকল্পনায় নির্মিত হয় কিন্তু বর্তমানে তা জড়সড় অবস্থায় দেখে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনিই প্রথম কিশোরগঞ্জ উপজেলা সদরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা গ্রহন করেছিলেন বলে জানান। তিনি আরও জানান তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ও আগামীতে নির্বাচিত হলে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জ উপজেলার সকল দলমতের জনগন ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা গড়তে চান।


তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন,  এছাড়া তিনি মাগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও  সাবেক ইউপি চেয়ারম্যান এবং সর্বশেষ কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও খবর