চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

মণিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু: সনাক্ত ২০ জন

মণিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। উপজেলার কমপক্ষে ১৫ গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এ পর্যন্ত ২০ ডেঙ্গু রোগী সনাক্তের খবর পাওয়া গেছে। যা দিনকে দিন বেড়েই চলেছে। প্রতিরোধে দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমনটি আশঙ্খা করছেন বিভিন্ন স্তরের মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট চিকিৎসক সহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, গত ২০ জুলাই উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মহেন মন্ডলের ছেলে প্রান্ত মন্ডল (২৬) প্রথম ডেঙ্গু উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পরীক্ষায় তিনি ডেঙ্গুবাহী রোগী সনাক্ত হন। এরপর গত ১০ সেপ্টেম্বর উপজেলার শেখ পাড়া খানপুর গ্রামের মাছুদ রানা (৩২), ১৩ অক্টোবর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের পারভীনা খাতুন একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এছাড়া উপজেলার অনেকেই চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিয়েছেন। উপজেলার বাইরে গিয়েও চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস জানান, প্রথমে প্রান্ত মন্ডল ভর্তি হন। এরপর প্রান্ত মন্ডলের কৃষ্ণবাটি গ্রামের আরও ৫ জন তার কাছে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অণুপ কুমার বসু জানান, গত শনিবার হানুয়ার গ্রামের রাবেয়া বেগম নামের একজন সনাক্ত হন। তাছাড়া উপজেলার কয়েকটি গ্রামের আরও ৮ জন ডেঙ্গু রোগী গত মাস সেপ্টেম্বর) তার কাছে চিকিৎসা নিয়েছেন। অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সঞ্জয় কুমার পাঠক জানান, পৌর এলাকার মজনুর রহমান নামের একজন স্কুল শিক্ষক শনিবার সনাক্ত হয়েছেন।
এদিকে একই গ্রামে ৫ জন সনাক্ত হলেও ডেঙ্গু প্রতিরোধে ওই গ্রামে গণসচেতনতায় কোন পদক্ষেপ নেয়ার খবর পাওয়া যানি। স্থানীয় ইউপি সদস্য মাছুদুর রহমান নয়ন জানান, তিনি এ বিষয়য়ে কিছুই জানেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস বলেন,  ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতায় শিঘ্রই সম্বন্বিত উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু জানান, দ্রুত সমন্বয় সভার মাধ্যমে উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত হোসেন (অতিরিক্ত দায়িত্ব) জানান, ডেঙ্গু সনাক্ত এলাকা চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে জনসচেতনতায় কাজ করার জন্য বলা হয়েছে।

আরও খবর