বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে জাল সনদ মামলায় শিক্ষিকা কারাগারে

সিরাজগঞ্জে জাল সনদ মামলায় শিক্ষিকা কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কম্পিউটার শিক্ষার সনদ জালিয়াতির মামলায় রাবেয়া খাতুন রুবি (৫৬) নামের এক সহকারী শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। দুদকের মামলায় রবিবার রাতে রুবিকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। রুবি উপজেলার উধুনিয়া ইউনিয়নের চয়ড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষিকা ও দিঘলগ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ এর স্ত্রী।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী আল-আমিন বলেন, রাবেয়া খাতুন ১৯৯৫ সাল থেকে উল্লাপাড়া  উপজেলার চয়ড়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছিলেন। জাল সনদ দিয়ে চাকুরী করার অপরাধে দূর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করে। আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ  তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

বিদ্যালয় সূত্র জানা গেছে, ২০১৮ সালের ১৭ মার্চ ওই বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রনালয় থেকে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। তাতে রাবেয়া খাতুনের শিক্ষা ও কম্পিউটার সনদ ভুয়া বলে সন্দেহ করে অডিট কর্তৃপক্ষ। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক পত্রের আলোকে বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটারের পরিচালকের কার্যালয়ে রাবেয়া খাতুন রুবির কম্পিউটার বিষয়ের সনদটি যাচাই-বাছাইয়ের জন্য পাঠায় শিক্ষা অধিদপ্তর। এর পর ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর এক পত্রের মাধ্যমে নেকটার রাবেয়া খাতুনের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সনদটি যাচাই-বাছাই শেষে জাল ও ভুয়া সনদ বলে চিহ্নিত করে।

এ জাল সনদের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত হওয়ার পর তার এমপিও ভুক্তির তারিখ ২০০৯ সালে ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত রাবেয়ার গৃহীত সরকার প্রদত্ত ১৪ লাখ ৯ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ দেন। পরে টাকা ফেরত প্রদান না করায় ২০২২ সালের ১৯ জুন তারিখে দুদক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ ব্যাপারে বলেন, দুদকের মামলায় ওই শিক্ষিকার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। রোববার রাতে গ্রেফতার করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।