ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-01-2024 07:54:47 am

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ৩১ জানুয়ারি, বুধবার দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।


রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে জিকডো দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হোন। পরে তাকে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেন।


দেশটিতে অবস্থানরত মার্কিন ৮ম ফাইটার উইং ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমানটি সাগরের উপর ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ অনুভব করে ও বিধ্বস্ত হয়।


মার্কিন বিমান বাহিনীর এই ইউনিট বলছে, এক মাসের ব্যবধানে এফ-১৬ যুদ্ধবিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা।


গত মাসে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একই বিমানঘাঁটির অধীনে একই এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছিল। সেসময়ও পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন।


দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত বিমান ঘাঁটিটি দেশটিতে মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমানঘাঁটির মধ্যে একটি।

Tag
আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৭ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে