হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকা জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ঢাকা জেলার ৬টি থানার সাংবাদিকদের সংগঠন ঢাকা জেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি (বুধবার) কেরানীগঞ্জের কদমতলীর ক্লাব কার্যালয়ে দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 


নির্বাচনে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শামীম হাওলাদার সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 


অন্যরা হলেন- সহ-সভাপতি পদে মিয়া আব্দুল হান্নান, যুগ্ন সম্পাদক শামীম আরমান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, অর্থ সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, জনকল্যাণ সম্পাদক শাহীনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন সুজন, দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ নির্বাচিত হয়েছেন। 


এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে এইচ এম আমিন, মাসুদ রানা ও সাহিদুল হক খান ডাবলু নির্বাচিত হন। 


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও সমকালের প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল।

নির্বাচন শেষে ঢাকা জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া স্বাধীন সাংবাদিকতা ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। 

আরও খবর