শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে একদিনে ৩ লাশ

কক্সবাজার শহর ও সদর উপজেলা থেকে পৃথক পৃথক ঘটনায় একদিনে এক শিশু, এক কিশোর এবং এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


এরমধ্যে নিখোঁজের একদিন পর শুক্রবার দুপুরে কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের স্লুইচ গেইট এলাকার একটি পুকুর থেকে ৪ বছর বয়সী আবিদ নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এর আগে বৃহস্পতিবার বিকেলে আবিদ নিখোঁজ হয়। তবে পরিবারের দাবী আবিদকে অপহরণ করা হয়েছিল।

নিহত আবিদ ঐ এলাকার মো. ইসহাকের ছেলে।



স্থানীয়রা জানিয়েছেন, পিএমখালীর জুমছড়ি এলাকায় স্লুইসগেইটের পাশে একজন কৃষক ভাসমান অবস্থায় শিশুর লাশটি দেখতে পায়। পরে তিনি এলাকাবাসীকে জানান।


আবিদের মামা বদিউল আলম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে আবিদকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। এরপর মুঠোফোনে কল করে এক লোক রাত ৮ টার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লিংকরোড এলাকায় যেতে বলে। পরে সেই স্থানে গেলে ওই ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে কক্সবাজার শহরের হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষ থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামক এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।



তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অশোক তলা এলাকার বাসিন্দা। তিনি সুপ্রীম কোর্টের আইনজীবি ও সিটি ব্যাংকের কর্মকর্তা।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গাজী এম শওকত হাসান গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন। হোটেল সিগালের তৃতীয় তলার নিজ কক্ষে তিনি অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে থাকলে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


অন্যদিকে বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় কিশোর গ্যাংয়ের হাত থেকে দাদীকে বাঁচাতে গিয় খুন হন নাতি আলাউদ্দিন (১৫)। তিনি একই এলাকার ইমরান হোসেনের ছেলে।



প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহতের দাদী একজন চায়ের দোকানদার। ওই দোকানে প্রায়শঃ চা নাস্তা খেয়ে টাকা পরিশোধ করেনা এলাকার কতিপয় উচ্ছৃঙ্খল কিশোরদল। বৃহস্পতিবার রাতে এমন ঘটনা ঘটে। ওই সময় বিল চাওয়ায় বখাটেরা বৃদ্ধ নারীকে ছুরিকাঘাত করে। পরে আলাউদ্দিন এগিয়ে আসলে তাকেও হামলা করে।


নিহতের দাদী জানান, চায়ের বিল চাওয়ায় কুতুবদিয়া পাড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলের নেতৃত্বে,আবুল হাসান,মুবিন, মেহেদি প্রথমে আমাকে ও পরে আমার নাতি আলাউদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।


নিহতের বাবা ইমরান হোসেন জানান, খুনিরা খুবই ভয়ংকর। এরা আমার ছেলেকে হত্যার পর থেকে আমার ভাইকে খুনের হুমকি দিচ্ছে।



এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত) কায়সার হামিদ বলেন, পৃথক পৃথক তিনটি ঘটনায় পৃথক পৃথক স্থান থেকে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশু আবিদের মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই। আর লাশটি বসত বাড়ি থেকে প্রায় ১ কি.মি.দূরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।


তিনি আরো বলেন, নিহতের পরিবার লাশ উদ্ধারের পর শুক্রবার বিকেলে আমাদেরকে মুক্তিপণ চাওয়ার বিষয়টি অবহিত করেছেন। মুক্তিপণ চাওয়া ও পুকুরের দুরত্বের বিষয় দুটি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত কাজ পরিচালনা করছে।


পর্যটকের লাশ উদ্ধার প্রসেঙ্গ তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



গ্যাংয়ের হাতে কিশোর খুনের বিষয়ে ওসি (তদন্ত) বলেন, হত্যাকান্ডের মূলহোতা মুবিনকে র‍্যাব আটক করেছে তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। এছাড়া এই চক্রের অন্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।


Tag
আরও খবর