ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হকৃবি'র এএসভিএম অনুষদের প্রথম সফল ফিল্ড ট্রিপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2024 11:55:56 pm

(হকৃবি'র) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। © ফাইল ছবি


◾মোহাম্মাদ সাব্বির রহমান :  হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা লেভেল-১, সেমিস্টার-১ এর বেশ কয়েকটি কোর্সের সমন্বয়ে 'চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম চিড়িয়াখানা, ডুলাহাজারা সাফারি পার্ক, কক্সবাজারে ফিল্ড ট্রিপ সফলভাবে সম্পন্ন করেছে। হকৃবি ক্যাম্পাস থেকে আমরা গত ৩০ জানুয়ারি রাত দশটায় 'সিভাসু'র উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন ৩১ জানুয়ারি সকালে সেখানে পৌঁছানোর পর থেকে এই অনুষদের শিক্ষার্থীরা সিভাসু'র ভেটেরিনারি অনুষদের ল্যাবগুলো পরিদর্শন করে।


এসময়ে তারা ল্যাব সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি এবং গবেষণা ও বাস্তব জীবনে প্রয়োগ সম্পর্কিত বিস্তারিত ধারণা লাভ করে।


'সিভাসু'র সবচেয়ে বড় আকর্ষণ ছিল এনাটমি মিউজিয়াম। যেখানে প্রায় সকল প্রজাতির প্রাণীর কঙ্কাল, ভিসেরাল অর্গান সহ অনেক ড্যামি এনিম্যাল ও অর্গান চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের হকৃবির এনাটমি এবং হিস্টোলজি বিভাগের প্রভাষক ডা. সালাউদ্দিন ইউছুপ স্যার এসব কঙ্কাল ও ভিসেরাল অর্গান গুলো সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করেন।


বিভিন্ন প্রজাতির প্রাণীর কঙ্কাল, ভিসেরাল অর্গান সহ অনেক ড্যামি এনিম্যাল ও অর্গান। © ফাইল ছবি


যার ফলে ছাত্রছাত্রীরা এনাটমির সবথেকে এই জটিল বিষয় গুলো অনেক সহজ, সরল ও সাবলীল ভাবে বুঝতে সক্ষম হয়।


এরপরে, সিভাসুর এনিম্যাল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগ পরিদর্শন করার সময় সাবেক ভিসি ড. গৌতম বুদ্ধ দাসের সাথেও আমাদের শিক্ষার্থীদের পরিচয় হয়, এ সময় তিনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো আব্দুল বাসেত স্যারের ভূয়সী প্রশংসা করেন। এনিম্যাল সায়েন্স ও নিউট্রিশন বিভাগের সকল শিক্ষকগন অনেক আন্তরিকতার সাথে ল্যাবের অত্যাধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দেন। তাছাড়া, এ সময় হকৃবির এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া সুলতানা কলি ম্যাডাম নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে হাতে ধরে উক্ত ল্যাবের সবকিছু চমৎকার ভাবে বর্ণনা করেন।


এরপর শিক্ষার্থীরা সিভাসুর 'ফিজিওলজি, ফার্মাকোলজি ও বায়োকেমিস্ট্রি' বিভাগের ফিজিওলজি ল্যাব ভিজিট করে। এসময়ে উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক সহকারী অধ্যাপক ডা. রিদুয়ান পাশা স্যার শিক্ষার্থীদেরকে ল্যাবের সাথে পরিচয় করিয়ে দেন। উক্ত ল্যাবে সেসময়ে হকৃবির ফিজিওলজি, ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগের প্রভাষক ডা. রহিমা আক্তার দীপা শিক্ষার্থীদের কে কোর্স রিলেটেড বিষয় গুলো অত্যন্ত যত্নসহকারে বর্ণনা করেন।


Tag
আরও খবর