শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির লাখাইয়ে টানা বৃষ্টির কারনে উর্দুমুখী সবজি বাজার, ক্রেতাদের মাথায় হাত। মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য শাবিপ্রবিতে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী পীরগাছায় নতুন জামে মসজিদে প্রথম জামাতে নামাজ আদায়ের উদ্বোধন বরিশাল: জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা-- ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ক্ষেপণাস্ত্র সঙ্কটের শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়ার আভাস, হতে পারে বৃষ্টি পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন, খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এ নির্বাচনের মোট ভোটার ছিলেন ১৫৪৮ জন। তাদের মধ্যে ১৫৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন। চশমা প্রতীক নিয়ে তিনি ৯৬১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু (আনারস) পেয়েছেন ২৫৮ ভোট।

চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদের মধ্যে আশিক জামান এলিন (মোটর সাইকেল) ১৫৯ ভোট, হামিদুল আলম চৌধুরী নিউটন (ঘোড়া) ১৩৬ ভোট ও মো. সেলিম (হেলিকপ্টার) ১৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে (কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া) কামরুন্নাহার লিপি (ফুটবল) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফৌজিয়া জলিল নেন্সি (হরিণ) পেয়েছেন ১৩৯ ভোট।

সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৩নং ওয়ার্ডে (করিমগঞ্জ ও তাড়াইল) মোছা. সেলিনা খানম (ফুটবল) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শায়লা পারভীন সাথী (টেবিল ঘড়ি) পেয়েছেন ৭৩ ভোট।

সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৪নং ওয়ার্ডে (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) নাছিমা আলম (মাইক) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদা আক্তার (বই) পেয়েছেন ১৫৬ ভোট।

সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৫নং ওয়ার্ডে (ভৈরব, কুলিয়ারচর ও কটিয়াদী) আসমা আহমেদ (টেবিল ঘড়ি) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইয়াছমিন (হরিণ) পেয়েছেন ১৩২ ভোট।

এছাড়া সাধারণ আসনের সদস্য পদে ১নং ওয়ার্ডে (কিশোরগঞ্জ সদর) মোহাম্মদ মোজাম্মেল হক (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সানোয়ার হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৭৪ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ২নং ওয়ার্ডে (হোসেনপুর) মাসুদ আলম (টিউবওয়েল) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাবিয়া পারভীন জেনি (ঘুড়ি) পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ৩নং ওয়ার্ডে (পাকুন্দিয়া) মো. শফিকুল ইসলাম (ঘুড়ি) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল আহম্মেদ (টিউবওয়েল) পেয়েছেন ৪৮ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ৪নং ওয়ার্ডে (কটিয়াদী) মো. কামরুজ্জামান (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মুরাদ (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ৬নং ওয়ার্ডে (তাড়াইল) আলহাজ্ব এ,কে,এস জামান সম্রাট (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ২৮ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ৭নং ওয়ার্ডে (ইটনা) বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন (টিউবওয়েল) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান (তালা) পেয়েছেন ৪৮ ভোট।


সাধারণ আসনের সদস্য পদে ৯নং ওয়ার্ডে (অষ্টগ্রাম) বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হাইদারী (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছায়েদুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৪৮ ভোট।



সাধারণ আসনের সদস্য পদে ১০নং ওয়ার্ডে (নিকলী) আলহাজ্ব মো. আবু তাহের (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন বাতেন (টিউবওয়েল) পেয়েছেন ৩৩ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ১১নং ওয়ার্ডে (বাজিতপুর) বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মাহবুবুর রহমান (তালা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুব হাসান কামাল (টিউবওয়েল) পেয়েছেন ৩১ ভোট।

সাধারণ আসনের সদস্য পদে ১৩নং ওয়ার্ডে (কুলিয়ারচর) আব্দুছ ছাত্তার (ঘুড়ি) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম (তালা) পেয়েছেন ২৮ ভোট।

এদিকে সাধারণ আসনের সদস্য পদে ১২নং ওয়ার্ডে (ভৈরব) কাইসার আহম্মেদ ভূঞা (ঘুড়ি) ও মো. জাকির হোসেন (তালা) সমানসংখ্যক ৫১ ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডের ফলাফল ঝুলে রয়েছে।


Tag
আরও খবর







6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

১৭ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে