সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারেরচর এইচ এ ইউ পি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 10-02-2024 02:10:09 pm

কমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই। এই মূলনীতিকে বুকে ধারন করে শিবচর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারেরচর হাজী আইজদ্দিন উকিল পাবলিক উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ৮ ও ৯ ই ফেব্রুয়ারী দুইদিন ব্যাপী বিদ্যালয়ে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ছিল সাজ সাজ উৎসব। সমগ্র বিদ্যালয়কে সাজানো হয় বাহারি সাজে। অনুষ্ঠানের ১ম দিন (০৮ ফেব্রুয়ারী) শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সেখানে ছিলো দৌড়, লাফ, সতীনের ছেলে খেলা, বিস্কুট দৌড় কুইজ কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা।

দ্বিতীয় দিন (০৯ ফেব্রুয়ারী) শিক্ষার্থীরা পরিবেশন করে একক নৃত্য, দলীয় নৃত্য, জারি গান, পল্লীগীতি, অভিনয় ইত্যাদি। অনুষ্ঠানের সমাপনি পর্বে উপস্থিত ছিলেন 
শিবচর উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, শিবচর উপজেলা আ'মীলীগের সেক্রেটারি ডা: সেলিম মিয়া, বহেরাতলা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান বারী উকিল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ওয়াদুদ উকিল। উল্লেখ্য,  অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সদ্য বিদায়ী সহ: প্রধান শিক্ষক জনাব মোস্তফা উকিলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে তার পরবর্তী জীবনের জন্য দোয়া করা হয়। 

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে