হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সরকারি কলেজে মাসব্যাপী আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জ সরকারি কলেজে মাসব্যাপী আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জ সরকারি কলেজে মাসব্যাপী আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ খ্রীঃ খেলার শুভ উদ্বোধন কালে জাতীয় সংগীতের তালে তালে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ টূর্ণামেন্টে  খেলায় অনার্স - মাস্টার্সের ১৭ টি, উচ্চ মাধ্যমিকের ৩ টি এবং ডিগ্রীর ১ টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ -২ শূন্যগোলে জয়লাভ করে ইসলামের ইতিহাস বিভাগ - ০ গোলে পরাজিত হয়। 

সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে এবং কলেজ ছাত্রলীগ শাখার সার্বিক  সহযোগিতায়, 

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কলেজ মাঠে আন্তঃজেলা বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মদের সকলকে সুশিক্ষা অর্জন করার  পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণ করে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ দেশ গড়তে হবে এজন্য সকলকে ভালো মানুষ হতে হবে। শিক্ষা, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতির লালন করতে হবে। খেলাধূলার বিকল্প নেই। 

স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার, পিএমবার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ  সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান দুদু, জিহাদ আল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, জেলা স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা ছবি, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক সুবর্ণা লায়লা। 

এ ফুটবল আন্তঃ ফুটবল টূর্ণামেন্ট খেলার আহবায়ক হলেন, প্রফেসর মোঃ শরীফ-উস- সাঈদ, এবং সার্বিকভাবে দায়িত্বে রয়েছেন, কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ। 

ধারাবর্ণনা করেন, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি। 

উদ্বোধনী খেলায় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষকগণ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, যুগ্নসাধারণ সম্পাদক জীবন সেখ, সহ-সভাপতি সজীব সেখ, হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা সকল শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীবৃন্দরা, শিক্ষার্থীগণ, সুধীজন, গুনীজনরা উপস্থিত ছিলেন।

আরও খবর