জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

রহস্যঘেরা সুন্দরবন।

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 14-02-2024 07:39:10 am

সুন্দরবন


বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় ব-দ্বীপ। এই ব-দ্বীপের আয়তন ৫৬ হাজার বর্গমাইল। তারমধ্যে সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ উপহার হলো দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে থাকা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।  সুন্দরবনের সম্পূর্ণ আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। ১৯৪৭ সালে দেশভাগের সময় সুন্দরবনের তিন ভাগের ২ ভাগ পড়েছে আজকের বাংলাদেশে এবং একভাগ ভারতে। বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার এবং ভারত অংশের আয়তন ৪২৬০ বর্গ কিলোমিটার। 


সেই জনপদের মানুষ টিকে আছে মানুষখেকো বাঘের সাথে যুদ্ধ করে। প্রত্যেক পদক্ষেপে পা গলানো কাদামটি, বিষাক্ত সাপ, হিংস্র বাঘ, ১৭৭ টি নদীতে থাকা কুমির আক্রমণ কিংবা গহিন অরণ্যে থাকা দস্যুর আক্রমণের শংকায় মৃত্যুর হাতছানি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। সেখানে আমরা দেখতে পাই বাঘের শিকার হরিণ,মানুষ আবার মানুষের শিকার বাঘ। প্রাগৈতিহাসিক কাল থেকেই ভয়ংকর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দেয়াল হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করে আসছে সুন্দরবন। শুধু রক্ষা করেই থেমে থাকেনি সাথে সাথে বহু মানুষের জীবিকার জন্য রয়েছে কাঠ, মাছ, মধু ও গোলপাতা।


জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে আজকে আমাদের পরম আপন সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে। পানি এবং মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অনেক গাছ টিকে থাকতে না পেরে মারা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রাণী এই পরিবর্তনের সাথে অভিযোজন না করতে পেরে বিলুপ্ত হচ্ছে। জলবায়ু গবেষকদের মতে আগামী ২০ বছরের মধ্যে সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছও বিলুপ্ত হয়ে যাবে। তার সাথে রয়েছে কিছু অসাধু মহলের গাছ নিধন ও বনভূমি উজার। এমনকি বাংলাদেশের ঐতিহ্য রয়েল বেঙ্গল টাইগার সেটির পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। আজ ১৪ ই ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। আজকের দিনে প্রতিজ্ঞা হোক "সুন্দরবন বাঁচাও দেশ বাঁচাও।" কারণ সুন্দরবন না বাঁচলে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগে রক্ষাকবচ হিসেবে রক্ষার কেউ থাকবে না। তাই সরকারের উচিত সুন্দরবন রক্ষায় যুগ উপযোগী প্রয়োজনীয় ও টেকসই পদক্ষেপ নেয়া। তার পাশাপাশি সেই পদক্ষেপ গুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।



মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ,

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Email: pressnazmulbd@gmail.com

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৬৪ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে