সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

সিরাজগঞ্জে দৈনিক আমাদের বাংলা’র ৭ম বর্ষপূর্তি পালিত

সিরাজগঞ্জে দৈনিক আমাদের বাংলা’র ৭ম বর্ষপূর্তি পালিত

বহুল প্রচারিত, সরকারি মিডিয়ায় তালিকাভুক্ত জাতীয়

দৈনিক আমাদের বাংলা’ পত্রিকার ৭ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মো. এনামুল হকের আয়োজনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৪ ফেব্রুয়ারী) বুধবার সন্ধ্যায় দৈনিক কলম সৈনিক পত্রিকার হলরুমে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এস এম মনোয়ার হোসেন।

আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ সদর টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মাসউদ মুক্তা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মো. এনামুল হক।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে বিরল অবদান রাখায় খন্দকার তৌহিদুর রহমানকে। সংবাদপত্রে বিশেষ অবদান রাখায় দৈনিক আজকের জনবাণী, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ, মানবসেবায় বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় ছাতিয়ানতলি মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম ও ছিন্নমূল মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় সুখ পাখির প্রতিষ্ঠাতা জাহিদ হোসেন রজবকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এন.টি.ভি’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না ও আর.টি.ভি’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জেহাদুল ইসলামসহ গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কর্তন করেন অতিথি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

আরও খবর