সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

সিরাজগঞ্জে অপহৃত ৫ শিশু উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

সিরাজগঞ্জে অপহৃত ৫ শিশু উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

সিরাজগঞ্জে অপহরণের ৩ ঘন্টার মধ্যে অপহৃত ৫ শিশুকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ, এই ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, বুধবার রাতে সিরাজগঞ্জ পৌরসভার নিউমার্কেট এলাকায় একটি পিকনিক শেষে রাত সাড়ে ১০ টার দিকে পিকনিকে আসা কয়েকজন শিশু তাদের অভিবাবকের কাছে রিক্সায় চড়ে ঘোরার আবদার করলে অভিভাবকেরা একটি রিক্সা ডাকলে ৫ শিশু সেই রিক্সায় উঠে বসে। এসময় তাদের অভিভাবক সেই রিক্সাকে দাঁড়িয়ে থাকতে বলে আরেকটি রিক্সার জন্য অপেক্ষা করে। কিন্তু আচমকা ৫ শিশু সহ সেই রিক্সাচালক রিক্সাটি টেনে বেরিয়ে যায়। এ সময় অভিভাবকেরা চিৎকার চেচামেচি করেও রিক্সাটি দাড় করাতে না পেরে দ্রুত থানায় এসে বিষয়টি জানান।

বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান শুরু করে। পরে রাত ২টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া এলাকা হতে রিক্সাসহ অপহৃত ৫ শিশু ও অপহরণকারী রিক্সাচালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপহরণের দায় স্বীকার করে। 

আটককৃতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিনুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মালেক শেখের ছেলে বাবলা শেখ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, এ ঘটনায় উদ্ধারকৃত ৫ শিশুকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর