ভালোবাসা এক অপূর্ব অনুভূতি, যা বুঝতে পারে কেবল হৃদয়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভোলা জেলা শাখার সদস্যরা আয়োজন করে 'ওদের জন্য ভালোবাসা' নামক ব্যতিক্রমী এক ইভেন্ট।
যেখানে সকাল থেকে ভলান্টিয়াররা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে শিশুদের মাঝে ভালোবাসা বিনিময় করে এবং গল্প, আড্ডা, বিভিন্ন গেইমের মাধ্যমে আনন্দময় সময় অতিবাহিত করেছে সকলে। সবশেষে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ভালোবাসা দিবসে ভিবিডি, ভোলা জেলার এই ব্যাতিক্রমী উদ্যোগ সম্পর্কে ভিবিডি, ভোলা জেলার সভাপতি আরিফুল ইসলাম বলেন, আজকের দিনে শুধু ফুল কিনে প্রিয়জনকে দেওয়ার মাধ্যমেই ভালোবাসা প্রকাশ পায় না বরং ছোট শিশুদের মাঝে ইভেন্টের মাধ্যমে যে আনন্দ ফুটে উঠেছে তাতেই প্রকৃত ভালোবাসা ফুটে উঠেছে।
এসময় ভিবিডি ভোলা জেলার বোর্ড মেম্বার, কমিটি মেম্বার এবং জেনারেল মেম্বারগন উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ৩ মিনিট আগে
২১ ঘন্টা ২২ মিনিট আগে
২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২২ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে