ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

দুর্গাপুরে মামতো ভইের হাতে ফুফাতো ভাই খুন



জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনার দুর্গাপুরে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই মিলন মিয়া (৫০) খুনের ঘটনায় র‌্যাব-১৪, ময়মনসিংহ মামলার মূল আসামী সোহেল মিয়াকে (২১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে ।



স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর পুত্র মিলন মিয়া এর সাথে তারই মামাতো ভাই আসামী রাশিদ ও রাশিদের ছেলে সোহেল, মামুনের দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল।এরই জের ধরে গত ২রা ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে ভিকটিম মিলন মিয়া বিরোধপূর্ণ জমিতে কাজ করছিলেন। খবর পেয়ে মামলার ১ নং আসামি সোহেল মিয়াসহ অন্যান্য আসামিরা জমিতে এসে মিলনকে এই জমিতে চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বলে। এ নিয়ে তাদের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম মিলন মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। ভিকটিমের ডাক চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামীরা দৌঁড়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তমিলনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যার ঘটনাটি নেত্রকোণা জেলাসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সোমা খাতুন বাদী হয়ে সোহেল, মামুন ও তাদের পিতা রাশিদসহ ৪ জনকে আসামি করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল।মামলার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-১৪ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তদন্তে বিভিন্ন তথ্য উপাত্ত¡ সংগ্রহ, বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান সনাক্ত করা হয়। র‌্যাব-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়নের উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন এর নেতেৃত্ব একটি আভিযানিক দল র‌্যাব-৭, চট্টগ্রামের সহায়তায় ১০ই ফেব্রুয়ারি ভোর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মিলন হত্যাকান্ডের প্রধান আসামী সোহেল মিয়াকে (২১) গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী সোহেলকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করার নিমিত্তে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর