জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাশিয়ায় নাভালনির মৃত্যু পর শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ৪০০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-02-2024 09:43:49 pm



রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪০০ জনের বেশি মানুষ। দেশটির বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। শনিবার এ তথ্য জানিয়েছে রুশ মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো।২০২১ সাল থেকে কারাগারে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। গত বছরের শেষ দিকে তাঁকে রাশিয়ার উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয়। গত শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাঁর।



ওভিডি-ইনফোর দেওয়া তথ্য অনুযায়ী, নাভালনির মৃত্যুর খবর শোনার পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সমাবেশ করেন অনেকে। অনেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়েও সম্মান জানান। এসব কার্যক্রমে অংশ নেওয়ায় শুক্র ও শনিবার ৪০১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মস্কোর ৪৯ জন এবং সেন্ট পিটার্সবার্গের অন্তত ৭৪ জন রয়েছেন।রাশিয়ার মোট ৩২টি শহর থেকে নাভালনির প্রতি শ্রদ্ধা জানানো লোকজনকে আটক করা হয়েছে। ওভিডি-ইনফো বলেছে, ‘আটক ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার চেয়ে বেশি মানুষকে হেফাজতে নিতে পারে পুলিশ। আমরা শুধু নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পারা ব্যক্তিদের নামই তালিকায় রেখেছি।’



 এদিকে নাভালনির মৃত্যুর পর স্থানীয় কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার হাঁটাহাটির পর অসুস্থ বোধ করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। তখন জরুরিভাবে চিকিৎসক দলকে ডেকে আনা হয়। তারা নাভালনিকে ফেরানোর সব চেষ্টা করলেও তাতে কোনো ফল আসেনি। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর