চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

হলের বিদ্যুৎবিল না ওঠায় বন্ধ করে দেওয়ার হলো দীঘির ছবি!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-02-2024 01:23:33 am

আব্দুস সামাদ খোকন পরিচালিত সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ শুক্রবার মুক্তি পেয়েছে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আব্দুন নূর। মুক্তির দিন থেকে সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে- এমনই এক প্রতিবেদন প্রকাশ্যে আসে।


এ ঘটনায় বুলিংয়ের শিকার হয়েছেন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির পাশে দাঁড়িয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। 


ভাবনা লিখেছেন- একটি ছবি মুক্তি পেয়েছে ‘শ্রাবণ জোৎস্নায়’। কাহিনি ইমদাদুল হক মিলন ও পরিচালক আব্দুস সামাদ খোকন। এটি সরকারি অনুদান পাওয়া ছবি। অনলাইনে শিরোনাম করেছে এ ছবির নাকি বিদ্যুতের বিলও না ওঠায় হল থেকে ছবি নামিয়ে দিয়েছেন হল মালিকেরা। সেখানে দীঘির ছবি দিয়ে তাকে এমনভাবে বুলিং করা হচ্ছে যেন ছবি না চলার দায় এই অভিনেত্রীর । 


এরপর নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, আমি ১৪ ফেব্রুয়ারি পেয়ারার সুবাস দেখতে গিয়েছিলাম পরিবার নিয়ে সীমান্ত স্কয়ারে। প্রেক্ষাগৃহে ১০ জন মানুষও ছিল না। দেশান্তর সিনেমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। যেদিন গিয়েছিলাম, আমি আর ডিরেক্টর আশুতোষ সুজন ছাড়া কেউ ছিল না।


ভাবনা বলেন, অনেক ভালো সিনেমা দেশে-বিদেশে সুনাম অর্জন করার পরেও প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক গ্রহণ করে না। দর্শকের দায় নেই যে সব সিনেমা তাদের পছন্দ করতে হবে। 


ভাবনার এ কথাগুলো বলার উদ্দেশ্য ছিল দীঘির সিনেমা মুক্তিকে কেন্দ্র করে তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা। সেটা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আসল কথায় আসি, এ কথাগুলো লিখলাম কারণ অনেক বিখ্যাত নির্মাতাদের, বিখ্যাত অভিনেতাদের ছবিও দর্শক প্রত্যাখ্যান করতে পারেন। তখন তো সেখানে এমন নিউজ হতে দেখি না। দীঘিকে কেন বুলিং করা হচ্ছে? এ দায় দীঘির একার নয় । 


অভিনেত্রীর কথায়, যাকে আঘাত দেওয়া সহজ আমরা তাকেই আঘাত দিতে পছন্দ করে থাকি। আমার প্রথম সিনেমা রিলিজের পর আমাকে এত সাইবার বুলিংয়ের স্বীকার হতে হয়েছিল যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম।


এ সময় দীঘিকে উদ্দেশ করে ভাবনা বলেন, প্রিয় দীঘি একদম মন খারাপ করা যাবে না। কাজ দিয়েই আমাদের জবাব দিতে হবে। আর শিল্পীর জীবনে আঘাত গুরুত্বপূর্ণ।


আরও খবর


69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

২৯ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে




696a0d2b30b3d-160126040427.webp
শীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ড

১৩৪ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


6953a35054a9b-301225040256.webp
খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

১৫১ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে


69521b668d46c-291225121046.webp
বলিউড সিনেমায় অভিনেত্রী মিষ্টি জান্নাত

১৫২ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে