কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালিগঞ্জে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে ইছামতি নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার সীমান্তে কালিন্দী-ঈছামতি নদীর খারহাট সীমান্ত নদীর বাংলাদেশের তীর হতে ক্ষত বিক্ষত অর্ধ গলিত ৫০ বছরের অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বেলা ১১ টার সময় সীমান্ত বর্তী খারহাট সুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জোড়ানো চেকের লুঙ্গি পরা অবস্থায় উপুড় করা ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়।

বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে থানা হতে উপ-পরিদর্শক ফাহাদ হোসেন বেলা আনুমানিক ১টার সময় ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাংলাদেশ-ভারত কোন দেশের নাগরিক সেটা শনাক্ত করা যায়নি।

অবস্থা দৃষ্টান্তে ধারণা করা যাচ্ছে চোরা কারবারি বা গরুর রাখাল অথবা জেলে চোরাই মালামাল নিয়ে পারাপারের সময় ভারতের সীমান্ত রক্ষি বিএসএফের টহল দলের স্পিড বোর্ডের পাখার বেলেডে ক্ষতবিক্ষত করে ফেলে যায়। পরবর্তীতে সে মারা যায় এবং জোয়ার ভাটায় আসা-যাওয়া করতে থাকে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে যানা যায়। 

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ৫৬ মিনিট আগে