নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

লালমোহনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করলেন এমপি শাওন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-02-2024 02:46:37 pm

ভোলার লালমোহনে উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের কৃষকের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। এ জন্য বিভিন্ন সময় কৃষকদের সরকারিভাবে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। যার ফলে কৃষকরা নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারছেন। কৃষকদের নিরলস পরিশ্রমে দেশ এখন কৃষিতে সমৃদ্ধ।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো. ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার প্রমুখ।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৪ মিনিট আগে