শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাপা হবিগঞ্জের পুষ্পস্তবক অর্পণ।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা  জানিয়ে বাপা হবিগঞ্জের  পুষ্পস্তবক অর্পণ


ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা  জানিয়ে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা)  হবিগঞ্জ শাখা।

২১ ফেব্রুয়ারি সকালে বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে এতে অংশ নেন বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, যুগ্ম সম্পাদক এডভোকেট শায়লা খান, নির্বাহী সদস্য আফরোজা সিদ্দিকা, লুনা আরা প্রমুখ।

এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা শিশুদের মুখে বর্ণমালার বিভিন্ন অক্ষর, শহীদ মিনার ,জাতীয় পতাকার ছবি আঁকেন। 

শিশু তালহা ও তাওসিফ দুই ভাই ফুল নিয়ে এসেছে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। ছোট্ট তাওসিফ এর মুখে আঁকা হয় বাংলা অক্ষর 'আ' ' ক '  এবং শহীদ মিনার।হবিগঞ্জ সরকারি উচ্চ  বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী তাওহীদ হোসেন তালহা বলেন, শহীদ মিনারে এসে ভাষা শহীদদের আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমার গালে শহীদ মিনার এঁকেছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম জাহান আরিদা বলেন, বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেক সূর্যসন্তান প্রাণ দিয়েছেন। তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাকে মায়ের ভাষা হিসেবে পেয়েছি।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মী স্বর্ণা,  জুই, রোজিনা, সামিয়া, ইমন, তানিম ও নাহিদা ছবি আঁকেন।#

Tag
আরও খবর