সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারীর

জপুরহাটের ক্ষেতলাল উপজেলায় বটতলী বাজারে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে আসার পথে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেশমা পারভীন (৩৭) নামে ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।


২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টা নাগাদ জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা পারভীন (৩৭) ক্ষেতলাল ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জয়পুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের  দেওয়ানপাড়া মহল্লার বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মেয়ে৷


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রেশমা  নিজ বাড়ি থেকে সহকর্মীর মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর